কলকাতার অদূরে জটিল ব্রেন টিউমার এবং সেই সঙ্গে অবস্ট্রাক্টিভ হাইড্রো ফেকালাস অপারেশন সফলতার সঙ্গে সম্পূর্ণ সম্ভব হলো উলুবেড়িয়ার বেসরকারি রেনবো মাল্টি স্পেশালিটি হাসপাতালে এবং নুন্যতম খরচে।
গত ৪মাস আগে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা একজন রাবকুল সেখের (বয়স ৬৩বৎসর) সাইকেলে চড়ে যাওয়ার সময় পড়ে যায় এবং এর পর থেকে বমি ও মাথার যন্ত্রনা দেখা দেয় এবং স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও বেসরকারি ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে কোনো উন্নতি না হওয়ায় মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসেন চিকিৎসার জন্য, এবং চিকিৎসায় ধরা পড়ে ব্রেন টিউমার ও অবস্ট্রাক্টিভ হাইড্রো ফেকালাস ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন।


উল্লেখ্য এই ধরনের অপারেশন কলকাতার বড়ও হাসপাতালে হলেও বেশ না পাওয়ায় কারনে ভর্তি সম্ভব হয়নি, এবং বেসরকারি হাসপাতালে খরচ অনেক মা বহন করা একজন কৃষক পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।


অপরদিকে রাবকুল সেখের এক আত্মীয় হলদিয়া কলেজের ডাক্তারী পড়াশোনা করা ছাত্র রিয়াজুল সেখ এবং উলুবেড়িয়া রেনবো মাল্টি স্পেশালিটি হাসপাতালের মালিকের এক আত্মীয় হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করেন এবং বিষয়টি পরষ্পরকএ জানান।
বিষয়টি উলুবেড়িয়ার রেনবো মাল্টি স্পেশালিটি হাসপাতালের মালিকদ্বয় বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ গত ইংরেজি ১লা ডিসেম্বর রাবকুল সেখকে উলুবেড়িয়ায় নিয়ে এসে রেনবো মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এবং ঐদিন বিখ্যাত নিউরো সার্জেন ডা,দীনেশ জালুকা সহকারী পাঁচজনকে একসাথে দুটি অপারেশন শুরু করেন।
দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রানপন চেষ্টায় অপারেশন সাকসেসফুল হয়।
এক সাক্ষাৎকারে ডা, দীনেশ জালুকা বলেন এই ধরনের জটিল একসাথে দুটো অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ, এবং এই ধরনের জটিল অপারেশনে মৃত্যু হার বেশি।
তিনি আরো জানান এই ধরনের অপারেশন খুবই ব্যায়বহুল কলকাতার নামমাত্র কয়েকটি ও দক্ষিণ ভারতে এই ধরনের অপারেশন হয়।
কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দুরে উলুবেড়িয়াতেও এই ধরনের অপারেশন সম্ভব এবং নুন্যতম খরচে উলুবেড়িয়ার রেনবো মাল্টি স্পেশালিটি হাসপাতালেই সম্ভব।
অপরদিকে হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষহতে আজিজুল হক মোল্লা বলেন "আমরা কোনো মধ্য স্বত্বভোগীদের সঙ্গে কোনো আপোষ করিনা, সম্পূর্ণ সুবিধা রোগীর পরিবারের।
বর্তমানে রোগী এখনও চিকিৎসাধীন ,এবং খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে বলে জানান নিউরো সার্জন ডাঃ দীনেশ জালুকা,
অপরদিকে রোগীর পরিবারও খুব খুশি।






