এই জনসভাকে সফল করতে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তপনা অঞ্চল আই এস এফের পক্ষহতে সমরুক বাজারে অনুষ্ঠিত হলো এক পথসভা,
এই পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আই এস এফের রাজ্য কমিটির নেতা লক্ষঈকআন্ত হাঁসদা, তিনি তার বক্তব্যে বলেন কেন্দ্রের বিজেপির সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার একই মুদ্রার দুই পিঠ,
সভায় আরো উপস্থিত ছিলেন আই এস এফের হাওড়া জেলার নেতা ডা: আফতাব উদ্দিন আহমেদ,
তিনি বলেন সংখ্যালঘুদের এন আর সি র ভয় দেখিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মল্লিক,মানোয়ার হোসেন,সেখ নিজাম,সেখ আনিসুর রহমান,তোয়েবুর রহমান মোল্লা, দেলোয়ার হোসেন মোল্লা,
এবং তপনা গ্ৰাম পঞ্চায়েতের দুই নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য।



