নতুন ভাবনার পূজা,জগাছা



ফেলে দেওয়া প্ল্যাস্টিকের বোতল , কাগজের ফোম, সন্দেশের কাগজ রাস্তায় পরে থাকে সর্বত্র । তারফলে হয় পরিবেশ দূষণ। কিন্তু এই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে ঘরে বসেই শিল্পকলার মাধ্যমে সুন্দর জিনিস তৈরি করা যায় । 



কিন্তু কিভাবে ? তা জানতে পরিবেশ দূষণ রোধের বার্তা নিয়ে এবার দূর্গা পুজোয় হাওড়ার  জগাছার পুঁইল্যা দাসপারা সার্বজনীন দুর্গোত্সব কমিটির পুজো মন্ডপে এলেই জানতে পারা যাবে। ১৩ তম বর্ষের এই পুজো এ বছর ফুটিয়ে তুলছে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি অপরুপ মণ্ডপসজ্জা ।



 একটি পুকুরের চারিদিকে গড়ে উঠছে এই মন্ডপ। যেখানা মানুষের অবহেলা করে রাস্তায় ফেলে দেওয়া এই দ্রব্য দিয়ে কিভাবে মন্ডপ তৈরি করা যায় তার নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। ক্লাবের সভাপতি প্রভাত সিং ও সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সত্যেষ মুখোপাধ্যায় জানান, তাঁদের এবছরের থিমের নাম " ফেলনা নয় খেলনা" ।  বিভিন্ন বর্জ পদার্থ ফেলে না দিয়ে সেগুলো ঘরের মধ্যে নানা শিল্প করা যায় । 



এরফলে একদিক দিয়ে যেমন পরিবেশ দূষণ রোধ হবে। অপরদিকে বাংলার শিল্পকলায় বৈচিত্র আসবে । প্ল্যাস্টিকের বোতল , কাগজের ফোম, শোলা, বেত দিয়ে তৈরি হচ্ছে এই পুজোর মন্ডপ বলে তাঁর জানান। হাওড়ার পুঁইলা দাসপাড়া  সার্বজনীন দুর্গোত্সব কমিটির এই বছর পুজোর বাজেট ৬ লক্ষ টাকা। মন্ডপশিল্পী বিপ্লব আশ। প্রতিমা নির্মাণ করছেন বিজন নাথ। 



অপরুপ আলোকসজ্জায় সেজে উঠছে এই মন্ডপ। প্রতিমা নির্মাণ হচ্ছে মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে।   হাওড়ার সেরা পুজোর তকমা এবছর এই পুজো কি ছিনিয়ে নেবে ? তা সময় বলবে। তবে এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে মানুষের মধ্যে বেশ ভালই উৎসাহের সৃষ্টি হয়েছে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...