শুক্রবার, ২৫ শে আগস্ট শ্যামপুরের কালিদহ গোহালদহ রসিকলাল মেমোরিয়াল হাইস্কুলে স্কুল এবং শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় এর ইকো ক্লাব ও প্রাণীবিদ্যা বিভাগের যৌথ প্রচেষ্টায় একটি “সর্প সচেতনতা শিবির” আয়োজন করা হয় ।
এই সর্প সচেতনতা শিবিরের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী তনুরঞ্জন মাইতি এবং অনুষ্ঠানের সূচনা হয় স্কুলের শিক্ষক মহাশয় স্বরূপ মাইতির সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে।
সচেতনতা শিবির শুরু হয় বিকেল ৩.০০ টে র সময় ।
শিবিরের মূল বিষয় ছিল “আমাদের পরিচিত কিছু সাপ সম্পর্কিত তথ্য এবং প্রচলিত কিছু কুসংস্কার” ।
এর মধ্যে ছিল বিশেষ কিছু তথ্য যথা- সাপ কি?, সাপের প্রকারভেদ , আমাদের আশেপাশের পরিচিত কিছু নির্বিষ সাপ, এবং আমাদের আশেপাশের কিছু বিষধর সাপ,
এছাড়াও সম্বন্ধে প্রচলিত কিছু কুসংস্কার, সাপের বিষগ্রন্থির অবস্থান, সাপ থেকে কিভাবে দূরে থাকা যায়?। এই সবকটি ছিল আলোচ্য বিষয় যেগুলি খুব ভালো ভাবে বুঝিয়েছেন শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ইকো ক্লাব এর সদস্য ‘সৌম্যদীপ সাঁতরা’।
পুরো শিবিরটি অনুষ্ঠিত হয় ডিজিটাল এর মাধ্যমে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিল স্কুলের বহু ছাত্র- ছাত্রীরা, সংখ্যাটা প্রায় ৩০০ জন এর কাছাকাছি এবং সমস্ত শিক্ষক-শিক্ষিকা।
এর সঙ্গে উপস্থিত ছিল ইকো ক্লাবের এর বেশ কিছু সদস্যরা ,সৌম্যদীপ সাঁতরা,শ্রীজীত সরকার, সুদীপ দাস,অভীক মাইতি,সুদেষ্ণা মহাপাত্র প্রমূখ। এই শিবির শেষ হয় ৪.৫০ টে নাগাদ ।






