রক্তদান,স্বাস্থ্য পরীক্ষা,বৃক্ষ বিতরন, অক্সিজেন সিলিন্ডার উদ্বোধন,ও সর্বধর্ম সমন্বয় সভা।
সর্বধর্ম সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মগুরু ড, অরুণ জ্যোতি ভিক্ষু, তিনি বলেন ধর্ম তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন মানুষ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত থাকবে।
হিন্দু ধর্মগুরু আইনজীবী প্রতীক মজুমদার বলেন আমরা সকলেই মানুষ এবং প্রতিটি প্রানীর উপকারে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা অবশ্যই ওপরওয়ালার কাছে অবশ্যই কল্যান পাবো,খ্রীস্টান ধর্মগুরু ফাদার সঞ্জীব দাস বলেন প্রতিটি ধর্মই আমাদের কল্যানের পথ দেখায়।
শিকে রসুল আলেমার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পীরজাদা মোকাররম হোসেন বলেন আমরা যদি দলমত ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করতে পারি তাহলে পরকালে অবশ্যই ফলাফল পাবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, জেলা পরিষদের সদস্য আলকাশ মোরশেদ, বিশিষ্ট সমাজসেবী ইয়াসের হায়দার, বর্ষীয়ান পীরসাহেব জনাব আনোয়ার হোসেন কাদরী সাহেব ,
সোসাইটির সভাপতি নজরুল ইসলাম সাহেব , সোসাইটির সম্পাদক সবিরুজামান ( নিশান ) ,উলুবেড়িয়া সোসাইটির সভাপতি সামিরউদ্দিন ,সম্পাদক মেহেতাবউদ্দিন , বাঁকড়া সোসাইটির সভাপতি নজিবুল লস্কর ,সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।






