রক্তদান শিবিরে রক্ত দান করে ৪০ জন রক্তদাতা। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন জেনারেল ফিজিশিয়ান, শিশু বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ প্রায় দুই শতাধিক রোগী এখান থেকে উপকৃত হয়। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের আঞ্চলিক নাজিম হানিফ মোল্লা সাহেব।
প্রোগ্রামের কনভেনার আব্দুল হালিম খন্দকার সাহেব এবং সহকারি কনভেনর মনিরুল খন্দকার এবং প্রায় কুড়ি জন জামাতকর্মীর সক্রিয় সহযোগিতা এবং তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।


