উদয়নারায়নপুর থেকে হাওড়া বাস পরিষেবা



উদয়নারায়ণপুরের যোগাযোগ ব্যবস্থা আরো সুগম করতে উদয়নারায়নপুর এলাকায় নতুন দুটি রুটে বাস চলাচল শুরু হল। গড়ভবানীপুর থেকে হাওড়া এবং গড়ভবানীপুর থেকে তারকেশ্বর পর্যন্ত দুটি রুটে বাস চলাচল শুরু করেছে মঙ্গলবার থেকে। 



এ দিন গড়ভবানীপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করেন বিধায়ক সমীর কুমার পাঁজা। জানা গিয়েছে ভবানীপুর হাওড়া স্টেশন রুটে ১৪ টি বাস এবং গড় ভবানীপুর তারকেশ্বর রুটে ১০টি বাস চলাচল করবে। 


গড়ভবানীপুর থেকে হাওড়া স্টেশন এবং গড়ভবানীপুর থেকে তারকেশ্বর এই দুটি রুটে বাস চালানোর পাশাপাশি এখান থেকে দীঘা এবং কামারপুকুর তারাপীঠ রুটের বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলে বিধায়ক বলেন। এবং এখানকার লোকের যাতে যোগাযোগের ব্যাপক সুবিধা হয় সেজন্য আরও গ্রামীণ রুটে এই বাস স্ট্যান্ড থেকে ছোট গাড়িও চালানো হবে। বিধায়ক ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়নারায়নপুরের বিডিও প্রবীর কুমার সিট, এসডিপিও আমতা কৃষ্ণেন্দু ঘোষ দস্তিদার। ছিলেন উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, বাস সংগঠনের নেতা রাহুল চ্যাটার্জী, তৃণমূল নেতা লক্ষীকান্ত দাস সহ আরো অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...