নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার উলুবেড়িয়া ২ বিডিও অফিস অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো বামেরা। বুধবার দুপুরে একাধিক দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করলো বামেরা। মূলত তাঁদের আন্দোলনের মূল বিষয় ছিল আবাস যোজনা ।
তাদের দাবি যাদের পাকা বাড়ি আছে আবাস যোজনার তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে এবং যাদের কাঁচা বাড়ি তাদের ঘর করে দিতে হবে। এদিন বামেদের এই কর্মসূচিতে অসংখ্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ছিলেন।


