সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠিত হলো শ্যামপুরের বরদাবাড় লেনিন বিদ্যাপীঠে,
তিন দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আজ বৃহস্পতিবার ছিল প্রথমদিন,
প্রথমদিনে জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনোরঞ্জন মিশ্রর মূর্তির আবরনে উন্মোচনের মধ্য দিয়ে,
আবরনে উন্মোচন করলেন বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রঞ্জানন্দ মহারাজ,
পরে বক্তব্যে মহারাজ বলেন বর্তমান এবং আগামী প্রজন্মকে আরো হতে হবে সহিষ্ণু,

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, বিশ্বনাথ চক্রবর্তী বলেন বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন আমাদের সকলের কাছে আরো সুন্দর হয়ে উঠুক,
শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল বলেন এলাকার শিক্ষা উন্নয়নে বরদাবাড় লেনিন বিদ্যাপীঠের অবদান অনস্বীকার্য, 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা,কাজল কৃষ্ণ বনিক, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধ
র মন্ডল,
অধ্যক্ষ নদেবাসী জানা,শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু চাউলিয়া, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুদীপ কুমার বেরা সহ অন্যান্য।




