বিশ্বনবী স্মরণসভা উলুবেড়িয়া কলেজে




উলুবেড়িয়া, 

 কলেজ ছাত্রের সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশ্বনবী স্মরণসভা, মঙ্গলবার উলুবেড়িয়া কলেজ চত্বরে আয়োজিত বিশ্বনবী স্মরণসভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার কলেজের অধ্যক্ষ ড, দেবাশীষ পাল, তিনি বলেন বিশ্বনবী স্মরনসভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান, এবং বিশ্বনবীর আদর্শ মেনে ধর্ম বর্ন  নির্বিশেষে সকলের তার আদর্শ আমাদের মেনে চলতে হবে। 


উলুবেড়িয়া কলেজের ইতিহাসের অধ্যাপক সিরাজ মল্লিক বলেন মানবকল্যাণে বিশ্বনবীর আদর্শ অপরিসীম,বাস্তবে সকলকেই মেনে চলতে হবে।হযরত মুহাম্মদ হলেন কোনো ধর্মের নয় তিনি মানবতার পথ প্রদর্শক। ইসলাম ধর্মে সবথেকে বেশী গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষাকে। উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস বলেন , বিশ্বনবীর আদর্শ আমাদের মানব কল্যাণে ধর্ম বর্ন নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য, তিনি বলেন বিশ্বনবীর আদর্শ যদি আমরা সবাই মেনে চলি তাহলে আমাদের সমস্ত শ্রেনীর মানুষের মধ্যে গড়ে উঠবে ভাতৃত্ববোধ।



 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান সেখ ইমানুর রহমান, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর আলি, কাউন্সিল সেখ হাসিবুর রহমান, বিশিষ্ট আইনজীবী দেবাশীষ রক্ষিত,দেবাশীষ বন্দোপাধ্যায়,ছাত্র সংসদের সভাপতি অনুপম হালদার,সেখ আকবর হোসেন প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...