অনিল ঘোষাল স্মরণ অনুষ্ঠানে কবিতাপাঠ




নিজস্ব সংবাদদাতা, হাওড়া:    

গত এগারো ডিসেম্বর বিশিষ্ট  শিক্ষক অরুণ কুমার ঘোষাল স্মরণসভা অনুষ্ঠিত হলো চন্দননগর খলিসানী পাঠাগারে।



 তাঁর কন্যা সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী এই অনুষ্ঠানের আয়োজন করেন।উল্লেখ্য, সুচন্দ্রিতা শব্দের ঝংকার পত্রিকার সদস্যা ।



 অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছিলেন যথাক্রমে চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি  মেয়র মুন্না আগরওয়াল, প্রাক্তন আই পি এস অফিসার সঞ্জীব বসু প্রমুখ। ছিল কবিতাপাঠ, সঙ্গীত ।



 অংশ নেন যথাক্রমে  শিলাবৃস্টি, গৌতম কুমার রায়, বাসুদেব মাল, বরুণ ব্যানার্জী, করবী ঘোষ, মৌম িতা চক্রবর্তী, টিউলিপ ঘোষ, সম্রাট গুপ্ত, সৌমিত্র চক্রবর্তী, মিলন ভৌমিক, সুব্রত চক্রবর্তী, করবী ঘোষ, কাবেরী সিংহ রায়, মলয় মাঝি সহ বহু কবি 



 " সুরের খেয়া " সঙ্গীত সংস্থার ও " আবাসা " বাচিক সংস্থার শিশু শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দেয়। শিশুশিল্পীরা যথাক্রমে মৌটুসি চৌধুরী, সোমনাথ চৌধুরী, শ্রাবন্তী বিশ্বাস, সুদক্ষিণা  মুখার্জি।



প্রসঙ্গত উল্লেখ্য  হাওড়ার প্রখ্যাত সাহিত্য পত্রিকা শব্দের ঝংকার এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলো। সম্পাদক সুনীল মুখোপাধ্যায় শারীরিক কারণে উপস্থিত থাকতে না পেরে শুভেচ্ছাবার্তা পাঠান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...