শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বস্ত্রদান



প্রতি এই বছরের মতো এবছরও হাওড়া হাটুড়িয়া ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (উস্ওয়া) শারদীয়া উৎসব উপলক্ষ্যে বস্ত্র উপহার দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করেছে। গতকাল শনিবার হাওড়া জেলার বাগনান থানার হাটুড়িয়া গ্রামে গ্রামবাসী নারী-পুরুষ-শিশুদের মধ্যে প্রায় ২০০টি বস্ত্র উপহার দেওয়া হয়।  সংস্থার জেনারেল সেক্রেটারি মুসারফ গাজী বলেন, "আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন উস্ওয়া সমাজের অসহায়, দরিদ্র, প্রান্তিক মানুষের জন্য কাজ করে;  উস্ওয়া এখানকার সমস্ত পরিবারের প্রতিটি বিষয়ের খবরই রাখে এবং তাদের মৌলিক প্রয়োজনীয়তার দিকে একটি পৈতৃক ব্যক্তিত্বের মতো নজর রাখে।  উস্ওয়া অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা ইত্যাদি ক্ষেত্রে মানুষের উন্নতির জন্য নীরবে কাজ করছে।  এর প্রভাব ছড়িয়ে পড়েছে হাটুড়িয়া ও আশপাশের এলাকায় যার ফল ভোগ করছে সর্বস্তরের মানুষ।



 উস্ওয়া মনে করে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি। তাই তাদের মধ্যে কোনোরূপ ভেদরেখা স্বীকার করে না।" সংস্থার জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি সেখ কামারুল ইসলাম বলেন,"কোন অনুষ্ঠান নয় বরং উস্ওয়া-য় আজকে আমরা আমাদের নিজেদেরই ভাই-বোন-ভাইপো-ভাইঝি, দিদি-মা-মাসিমা-কাকিমা, কাকু-দাদুদের পরস্পরের সাথে ছোট্ট ছোট্ট উপহার-হাসি-খুশির বিনিময় করেছি।" তিনি এই ছোট্ট অথচ সহজ সাবলীল ঘটনায় যারা এগিয়ে এসেছেন তাদের সকলকে উস্ওয়া-র পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে
সকল দাতা, সদস্য, গ্রহীতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 



সংস্থার প্রেসিডেন্ট সেখ ফারাজ আলি বলেন, "উস্ওয়া-র উদ্দেশ্যই হল জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে জনগণের জন্য সমব্যথী হৃদয় নিয়ে স্বেচ্ছায় কাজ করা। তাই উস্ওয়া মানুষের মধ্যে পার্থক্য না করেই কাজ করে।"

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...