অর্কপ্রভ মন্ডল,শ্যামপুর,হাওয়া,
হাওড়া জেলার অন্তর্গত শ্যামপুরে বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় অঙ্কন প্রতিযোগিতা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষণ শিবির অনুষ্ঠিত হলো দিশা কিন্ডারগার্ডেন স্কুলে (পূর্বপাড়া, শ্যামপুর, হাওড়া) বেলপুকুর আইটিআই কলেজের বিপরীতে ।
এই প্রতিযোগিতায় শতাধিক স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল এবং প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষণ শিবিরে উপভুক্ত হয়েছেন ।।
বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক জানিয়েছেন " বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষণ শিবির এর উদ্দেশ্য যদি কোনো রোগ ধরা পড়ে, তাহলে তা তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার পরিকল্পনা করা যেতে পারে । বিশেষভাবে ধন্যবাদ জানাই শ্যামপুর ২ নম্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক এবং কর্মকর্তাদের ।"
উপস্থিত ছিলেন , হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী নদেবাসী জানা মহাশয়, হাওড়া জেলা পরিষদের শিক্ষা, তথ্য ও সংস্কৃতির কর্মাধ্যক্ষ শ্রী শ্রীধর মন্ডল মহাশয় ,
ডি .এম ঘাট এক নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান তথা বেলপুকুর দিশা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রী দিলীপ মন্ডল মহাশয় ,ইন্ডিয়ান নেভি অফিসার শ্রী সৌভিক খাটুয়া মহাশয়,
NIIT এর ফাউন্ডার শ্রী চন্দন মন্ডল মহাশয় , দিশা কিন্ডারগার্টেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার দাস মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের সমাজকর্মী ।






