পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা বাংলা জুড়ে১৪ই জুলাই থেকে ২০শে জুলাই পালিত হচ্ছে 'বন মহোৎসব'। আজ সাড়ম্বরে বন মহোৎসব ' পালিত হল উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে।
নানান ফুল, ফল ও ঔষধিগাছের চারা রোপন করল বিদ্যালয়ের প্রায় ২০৩ জন ছাত্র ছাত্রী। সঙ্গে উৎসাহ যোগালেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন কমিটির সদস্য গন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন,
অরন্যের অধিকার নিশ্চিত করতে এবং পৃথিবীকে চিরসবুজ কারার অভিপ্রায়ে আমাদের এই আয়োজন। শিশুরাই আমাদের ভবিষ্যত, তাই এই উদ্যোগে আমাদের ছাত্র ছাত্রীদের সামিল করতে পেরে আমরা খুশি।এরাই আগামীকে পথ দেখাবে বলে আমার বিশ্বাস।



