উলুবেড়িয়া মেডিকেল কলেজের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।
সোমবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা, সুদীপ্ত রায়ের নেতৃত্বে বিধান সভার স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ বিধায়ক অরুনাভ সেন,বিধায়ক বিদেশ রঞ্জন বসু,বিধায়ক সুকান্ত পাল,বিধায়িকা প্রিয়া পাল,বিধায়ক ডা,নির্মল মাজী,সপ্তর্শী বন্দোপাধ্যায় সহ একাধিক সদস্য উলুবেড়িয়া মেডিকেল কলেজের কাজ খতিয়ে দেখেন,
পরিদর্শন শেষে বিধায়ক ডা,নির্মল মাজী বলেন বিগত ৩৪বৎসরের বাম জামানায় সারা রাজ্যে মোট ৭টি মেডিকেল কলেজ ছিল কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের ১০বৎসরে রাজ্যে ১৮টি মেডিকেল কলেজ চলছে সগৌরবে এবং বর্তমানে আরো ৬টি মেডিকেল কলেজের কাজ চলছে তারমধ্যে একটি হলো উলুবেড়িয়ায় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে মেডিকেল কলেজ।
