বাইক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু শোকের ছায়া এলাকায়




সুবল গোপ,অবিরাম,উত্তর দিনাজপুর:- 

চোপড়ার গোয়াল টুলি এলাকায় বাইক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। গত সোমবার বিকেলে চোপড়ার মাঝিয়ালি হাই স্কুল সংলগ্ন গোয়াল টুলি মোড়ে একটি বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম দুই স্কুল পড়ুয়া মৌসুমি দাস বয়স 11 এবং শিবম দাস 6 । তাদের গুরুতর জখম অবস্থায় প্রথমে দোলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থা থাকায় তাদের উত্তর বঙ্গ ম্যাডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন ওই রাত্রেই  মৌসুমী দাস এর মৃত্যু হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তার দেহ বাড়িতে পৌছালেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। জানা গেছে, মৌসুমী মাঝিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন তার মৃত্যুর সংবাদ শুনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও শোক জ্ঞাপন। 



স্থানীয় দের দাবি এই এলাকাটি জনবহুল হওয়ায় পর পর পথ দুর্ঘটনা ঘটেই চলছে। তাই স্থানীয় দের দাবি এই রাজ্য সড়কের মাঝিয়ালি হাই স্কুল এবং গোয়াল টুলি মোড়ে স্পিড ব্রেকার বসানো হোক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...