অস্তিত্ব সংকটে হাওড়া জেলার শ্যামপুরের রাজীবপুর লাইব্রেরি, আমড়দহ অঞ্চলের প্রান্তিক মানুষের বিদ্যার মন্দির হিসাবে লাইব্রেরি গুলো পরম পূজ্যনীয়.কিন্তু বিভিন্ন লাইব্রেরি গুলো কর্মীর অভাবে তাঁদের অস্তিত্ব সংকটে পড়েছে. গত দীর্ঘ প্রায় ১০ বছর ধরে লাইব্রেরিতে কোনো প্রকার কর্মী নিয়োগ হয়নি. ফলস্বরূপ রাজীবপুর লাইব্রেরিও ধিকি ধিকি জ্বলছে.
একজন কর্মীকে ২ থেকে ৩টি করেলাইব্রেরি খোলার দায়িত্ব দেওয়া হচ্ছে.
তাই লাইব্রেরি গুলো এখন সপ্তাহে ৩দিন খুলছে.
বিদ্যার মন্দির গুলো যদি এই ভাবে অবহেলিত হয়, একটা একটা বন্ধ হয়ে যায় তাহলে আসতে আসতে সমাজ অন্ধকারে ডুবে যাবে.
কারণ শিক্ষায় এক এমন অস্ত্র যা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে।


