সুবল গোপ, অবিরাম, উত্তর দিনাজপুর:-
পুরনো কৃষ্টি মেনে উত্তর বঙ্গের সাথে সোনাপুর এলাকাতেও কচি কাঁচারা মেতে উঠেছেন, আমাতি পূজায়। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেল, উত্তর দিনাজপুর জেলার সোনাপুর এলাকায় । হাট বাড়ে রাস্তার ধারে কচি কাঁচারা ছোট ছোট দল বেঁধে মাটির বেদি বানিয়ে পুজো দিয়ে হাটুরে দের কাছ থেকে পয়সা এবং অন্যান্য কিছু মাগণ করে।
উত্তর বঙ্গের মানুষ বারো মাসে তেরো পার্বণের মধ্যে লোক দেবতা হিসেবে আমাতি দেবীর পূজাও করে থাকেন। পঞ্জিকা মতে প্রতি বছর আষার মাসের ৭ তারিখ অম্বুবাচি স্থানীয় মতে আমাতি দেবীর পুজো করে আসেন। তবে অনেকের মতে দেবী কামরূপ কামাখ্যাই উত্তর বঙ্গে আমাতি দেবী নামে পুজিতা হন। অন্যান্ন দেব দেবীর মতোই নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পূজাও করা হয়। এই পুজো বড়দের পাশা পাশি সব চেয়ে বেশি কচি কাঁচারাই করে থাকেন।
