বালির গাড়ির ধাক্কায় আহত বাইক আরোহী



সংবাদদাতা, অন্ডাল : 

বালি বোঝাই গাড়ির ধাক্কায় আহত হলেন সুবর্ণ দাস নামে এক ব্যক্তি । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মদনপুর পঞ্চায়েতের কুলডাঙ্গা এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে সুবর্ণ বাবু তার ছেলেকে সাথে নিয়ে বাইক কে করে গন্তব্যে যাচ্ছিলেন । কুলডাঙ্গা-র কাছে বালি বোঝাই একটি লরি বাইকে ধাক্কা মারলে গুরুতর জখম হন সুবর্ণ বাবু । ঘটনার পর স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । 



তাদের অভিযোগ এই রাস্তা দিয়ে অনবরত বিপদজনকভাবে বালি বোঝাই লরি আসা-যাওয়া করে । মাঝেমধ্যে দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা । রাস্তায় বালি বোঝাই লরি চলাচলে নিয়ন্ত্রণ এর দাবিতে সরব হন তারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । ঘাতক লরি-টির সন্ধানে খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...