জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ



দেশব্যাপী করোনা অতিমারী পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী মানুষদের মতামতের তোয়াক্কা না করে, দেশের সংসদকে এড়িয়ে, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ২০২০ সালের ২৯শে জুলাই জাতীয় শিক্ষানীতি ঘোষণা করেই একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করে অতি দ্রুততায় কার্যকরী করতে শুরু করেছে। 
এই শিক্ষানীতির আক্রমণ বহুমুখী। শিশুর তিন বছর বয়স থেকেই গরীবদের জন্য পরিকাঠামোহীন অঙ্গনওয়াড়ী ও বিত্তবানদের জন্য ব্যয়বহুল শিক্ষার ব্যবস্থা করে কার্যত গরিব মানুষের কাছ থেকে শিক্ষাকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা তুলে দিয়ে শিক্ষার মান নামানোর ব্যবস্থা পাকা করা হয়েছে । এছাড়াও প্রাথমিকে পাঠ্যপুস্তকহীন শিক্ষা মাধ্যমিকে বৃত্তিমুখী শিক্ষা চালু করে চাকুরী দেওয়ার সরকারী দায়িত্ব অস্বীকার করা, ইংরেজি ভাষার গুরুত্ব কমিয়ে কর্মজীবনে অপ্রয়োজনীয় সংস্কৃত ভাষা চাপিয়ে দেওয়া, শিক্ষার সিলেবাস থেকে নবজাগরণের মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের জীবনের বাদ দেওয়া, ইতিহাস বিকৃতি করা, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক চেতনাবোধ সম্পন্ন পাঠ্যসূচী পরিবর্তন করে কুপ্রথা, কুসংস্কার ও পুরাতন পরিত্যক্ত বিষয়গুলিকে সিলেবাসে ঢুকিয়ে দেওয়া, শিক্ষার অধিকার হরণ করে চূড়ান্ত কেন্দ্রীয়করণ করা, সরকারি শিক্ষাকে অবাধে কর্পোরেট হাউসের মুনাফা লোটার মৃগয়া ক্ষেত্রে পরিণত করার ব্যবস্থা করা হয়েছে এই শিক্ষানীতিতে এবং যে দ্রুততার পদক্ষেপগুলো গ্রহণ করেছে তাতে যেকোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চুপ করে থাকতে পারে না। ফলে সর্বনাশা এই 'জাতীয় শিক্ষানীতির' বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে ২৯শে মে রবিবার, গোপীমোহন শিক্ষায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। 



এই সভায় সভাপতিত্ব করেন এই স্কুলের প্রধান শিক্ষক সুনীল কুমার দোলুই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বরঞ্জন প্রধান। সবশেষে পীতাম্বর ভক্তাকে সভাপতি, বিশ্বজিৎ সামন্তকে সম্পাদক ও সোমনাথ মান্নাকে কোষাধ্যক্ষ করে বাগনান থানা সেভ এডুকেশন কমিটি গঠিত হয়। এই কমিটি  আগামী দিনে এই শিক্ষানীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হন

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...