কাটিয়াহাট আল হেরা মিশনের উন্নয়নে বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা।




উত্তর 24 পরগনা বাদুড়িয়া থানার অন্তর্গত কাটিহাট আল হেরা গ্রুপ অফ ইন্সটিটিউটের সমস্ত বিভাগের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ও ট্রাস্টি বোর্ডের সকলকে সংবর্ধিত করা হয় মিশনের কনফারেন্স রুমে। 
 উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাটিয়াহাট  আল হেরা অ্যাকাডেমীর মাননীয় প্রতিষ্ঠাতা ও  সম্পাদক হাজী আকবর আলী সরদার, চেয়ারম্যান  মাসউদুর  রহমান সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশনাল ট্রাস্টের  রাজ্য সম্পাদক ও মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান,সহসম্পাদক মোস্তাকিম মন্ডল, সদস্য হাফেজ তরিকুল ইসলাম, আবু বক্কার সরদার ও কুতুবউদ্দিন সরদার, সিরাজুল বিশ্বাস, আয়ুব আলি, হাফেজ সাবির মোল্লা, বিশিষ্ট সমাজসেবী সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সূচনা হয় আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়ার ছাত্র তানভীর আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। মিশনের ডাইরেক্টর জনাব আবু সিদ্দিক খান বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা হাজী সাহেবের স্বপ্নে গড়া প্রতিষ্ঠানে হাজী সাহেবের অনুরোধে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিতে এসেছি। 



এই মিশন ও  মাদ্রাসা এবং নার্সারী স্কুলে আমাদের পরিষেবা প্রদান, আজ এক বছর পূর্ণ হল। তিনি আরও বলেন, তিনটে বিভাগকে একই সুতোয় বাঁধার চেষ্টা করা হয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য যাবতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও ট্রাস্টি বোর্ডের সকল সদস্য বিশেষ করে হাজি আকবর আলি সাহেবের প্রচেষ্টায় বিল্ডিং, তালিম তারবিয়্যাত, নিয়ম শৃঙ্খলা সহ পঠনপাঠনে গতি আনার জন্য ৪৫ রকম  অভিনব উদ্যোগ নেয়া হয়েছে সেটা তিনি বিস্তারিত শিক্ষকদের সামনে বিস্তারিতভাবে পেশ করেন। চেয়ারম্যান মাসউদুর রহমান সাহেব আগামী পরিকল্পনা সম্পর্কে  বলেন, আগামী ২০২৩ শিক্ষাবর্ষে  স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ফ্যাকালটি, কুরআন রিসার্চ সেন্টার, নার্সারিকে ইংলিশ মিডিয়াম করা, গার্লস মিশন ওপেন করা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন মিশনের পরিচালন কমিটির সভাপতি মাওলানা মোজাম্মেল হক, সহ সম্পাদক মাওলানা মোস্তাকিম মন্ডল, হাফেজ তরিকুল ইসলাম, আবু বকর সরদার, মিশনের প্রধান শিক্ষক মোজাফফর রহমান, মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান, নার্সারী বিভাগের বিভাগীয় প্রধান ইউনুস গাজী।
হাজী আকবার আলি সাহেব সকলের বক্তব্যকে সহমত ও পুর্ণ সমর্থন করে এদিনের আলোচনা সভা শেষ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের সহকারী প্রধান শিক্ষক কুতুবউদ্দিন সরদার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...