বর্ধমানের মিষ্টি হাবে অনিশ্চয়তা!




কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান 

বিগত কয়েক দিন আগে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টি হাবের অবস্থা নিয়ে জেলাশাসকের কাছে জানতে চেয়েছিলেন। তার পরেই প্রশাসনের তরফে মিষ্টি হাব খোলা নিয়ে তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করা হয় । ফের মিষ্টি হাব খুলবে বলে আশার আলো দেখা যায় । বৈঠকে স্থির হয় মিষ্টি হাবের সামনে সরকারি ও বেসরকারি বাস দাঁড় করানোর ব্যবস্থা করা হবে ।

কিন্তু এ সব সত্ত্বেও ব্যবসায়ীরা আশ্বস্ত হতে পারছেন না । তাঁদের মতে, এর আগেও মিষ্টি হাব খোলার পরে খদ্দেরের অভাবে মিষ্টি হাব বন্ধ হয়ে গিয়েছিল । পরবর্তীকালে প্রশাসনের তরফে মিষ্টি হাবের পাশে দু নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করানোর চিন্তা ভাবনা করা হয় । জোর করে বাস দাঁড় করানোও হয় । কিন্তু পরিস্থিতি তাতে বদলায়নি ।


এক মিষ্টি ব্যবসায়ী জানান , এর আগেও মিষ্টি হাব খোলার পরে খদ্দেরের অভাবে মিষ্টি হাব বন্ধ হয়ে যায় । জোর করে বাস দাঁড় করানোর চেষ্টা করা হয় । কিন্তু ব্যবসাকে লোকসানের হাত থেকে বাঁচানো যায়নি । তাই এখনও দোকান খোলার পরিস্থিতি নেই । বিষয়টি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন বলে আরও জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...