এস এল,ডাব্লু এম প্রজেক্ট পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হলো।



মেমারি দু'নম্বর ব্লকে কনফারেন্স হলে বোহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতেরS,LW,M প্রথম পর্যায়ে প্রজেক্ট নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো।





নিজস্ব প্রতিনিধি:পূর্ব বর্ধমান 

এই আলোচনা সভায় বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার ডিসটিক কো-অর্ডিনেটর, ব্লকের এস, এ, ই (SAE), পঞ্চায়েতের প্রধান এবং নির্মাণ সহায়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায় বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা প্রজেক্ট এর মাধ্যমে আগত দুই জেলার প্রতিনিধিদের sl-w প্রজেক্ট এর সম্পর্কে একটি ধারণা দেয়া হয়। 

পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্মল উদ্যানে অর্থাৎ এস এল ডব্লিউ এম প্রজেক্টে কিভাবে এখানে কঠিন ও তরল বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণের কাজ চলছে তা হাতে-কলমে দেখেন। যাতে করে তারা তাদের পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প গড়ে তুলতে পারেন। দুই জেলার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্টেট এর অ্যাডিশনাল সেক্রেটারি শুভ মুখোপাধ্যায়, এডিএম জেলা পরিষদ কাজল রায়, ডিসটিক কো-অর্ডিনেটর তপন পাল, মেমারি দু'নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি, মেমারি দু'নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি মামুনি মুর্মু,  গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্প টুডু, উপপ্রধান আসমত মোল্লা, এস, এল, ডব্লিউ, এম, প্রজেক্ট সুপারভাইজার অভিজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...