ডোমজুড় নোনাকুন্ডু নবদিগন্ত এর ফুটবল প্রতিযোগিতা



         সুজিত নস্কর

হাওড়ার ডোমজুড় ব্লকের নোনাকুন্ডু নবদিগন্ত পরিচালিত আট দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠলো কদমতলা ইছাপুর অবসর সম্মিলনী ও ধুলাগোড়ী নেতাজী স্পোটিং ক্লাব। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে রদ্রপুর ভাইবোন সমিতি কে এক গোলে পরাজিত করে   অবসর সম্মিলনী।


ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও,খেলার দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন শুভঙ্কর দাস। তিনিই ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। 


অপর সেমিফাইনাল খেলায় ধুলাগোড়ী নেতাজি স্পোটিং ,ডোমজুড়  খাটোরা নেতাজী সংঘ কে পরাজিত করে ফাইনালের যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করায় ,খেলাটি অমিমাংসিত অবস্হায় শেষ হয়। 



রেফারি টাই ভাঙা পদ্ধতি অবলম্বন করেন,তাতেও ফলাফল না হওয়ায় টসের মাধ্যমে ফলাফল নির্ণয় করেন।টসে ধুলাগোড়ীর ফুটবল দলটি জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।


 দ্বিতীয় সেমিফাইনাল খেলার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ধুলোগোড়ী নেতাজি স্পোটিং ক্লাবের গোলকিপার সেখ সাহেব। প্রতিযোগিতার ফাইনাল খেলা টি অনুষ্ঠিত হবে আগামী রবিবার ২০শে জানুয়ারি নব দিগন্ত ক্লাবের নিজস্ব সংঘ ময়দানে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...