স্কুলে মাতৃভাষা দিবস অনুষ্ঠান



সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :

 সোমবার নবগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সাড়ম্বরে পালিত হলো মাতৃভাষা দিবস । ছিল নাচ, গান, আবৃত্তি, কবিতার অনুষ্ঠান । উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সতন সৌমন্ডল, নাট্যকার সুব্রত কুমার বাজপাই, সংগীত শিল্পী তাপস চট্টোপাধ্যায়, কবি হরকুমার চট্টোপাধ্যায়, নবকুমার ভান্ডারী সহ আরো অনেকে । অতিথিদের বরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । নাচ ও আবৃত্তি পরিবেশন করে স্কুলের খুদে পড়ুয়ারা ।



 চিত্রলেখা দা, মল্লিকা চক্রবর্তী সহ অতিথিরা কবিতা পাঠ করেন । স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার দা জানান কোভিড বিধি মেনে আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...