আজ শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৫নং ওয়ার্ডে জাতীয় কংগ্রেসের প্রার্থী সানিয়া খাতুন ও ৭নং ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা বিদায়ী পুরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজী মানোয়ারা বেগম মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়।
মনোনয়ন পত্র প্রত্যাহারের পর উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে মোট।প্রতিদ্ধন্দি প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১৩০জন।
মোট ৩২টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ৩২জন,সিপিএমের ১৯জন,ফরোয়ার্ড ব্লকের ১৩জন,বিজেপির ৩০জন,জাতীয় কংগ্রেসের ২২জন,আই এস এফের ২জন,ওয়েলফেয়ার পাটির ২জন,মিম পাটির ১জন,নির্দল হিসেবে ৯জন প্রতিদ্ধন্দিতায় রহিলেন।


