রক্তদান শিবির যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে




কল্যাণ দত্ত ::পূর্ব বর্ধমান 

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অলোক কুমার মাঝির উদ্যোগে, গোপালবেড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায়, কেন্দুর তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ২৫শে ফেব্রুয়ারী অর্থাৎ শুক্রবার। এদিন ১০০ জন উৎসাহী পুরুষ ও মহিলা রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কেমরি ব্লাড ব্যাংকের হাতে। রক্তদান শিবির উপলক্ষে হাজির হয়েছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, 



পঞ্চায়েত সমিতির ক্রীড়া ও শিক্ষা কর্মাদক্ষ্য তপন ঘোষ, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল,খণ্ডঘোষ ব্লক সহ সভাপতি বিদ্যুৎকান্তি মল্লিক, ব্লক যুব সহ সভাপতি রাধাকান্ত মন্ডল, গোপালবেরা পঞ্চায়েত প্রধান রিনা ঘোষ, উপপ্রধান বংশীবদন সাহানা, শাকারী-২ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সেখ জাহাঙ্গীর সহ অনেকে।

এক ফোঁটা রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ, ধন্য হবে জীবন তোমার মহৎ তোমার দান-এই মন্ত্রে ব্রতী হয়ে,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলক কুমার মাঝি ৫০০০ ইউনিট  রক্তের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এদিনের  রক্তদান শিবিরের আয়োজন বলে জানান খণ্ডঘোষ ব্লক যুব সভাপতি শুভেন্দু কুমার পাল ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...