রক্ত সঙ্কটে ছোট্ট রনিতের পাশে তপন



অতসী দাস, শ্যামপুর:

আজ সকালে শ্যামপুর চাউলখোলা গ্রামের বাসিন্দা সৌরভ থান্দার থ্যালাসামিয়া পেশেন্ট ছোট্ট রনিত থান্দারের জন্য বি নেগেটিভ রক্তের ডোনার চেয়ে আবেদন করেন, আমরা  শ্যামপুর (হাওড়া) বাসী ফেসবুক গ্রুপে। পোস্টটি দেখে এগিয়ে আসেন শ্যামপুরের ফুলতলা গ্রামের পেশায় অটো চালক তপন সামন্ত ।  তপনের সংসার চলে অটো চালিয়ে। কিন্তু উলুবেড়িয়া হাসপাতালে বি নেগেটিভ রক্তের যোগান না থাকায় তপন অটো শ্যামপুরে রেখেই উলুবেড়িয়া হাসপাতালের ব্লাড ব্যাংকে ছুটে যান থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্ট রনিতের প্রাণ বাঁচানোর তাগিদে। 



তপনের  এই মানবিক কর্মকাণ্ডে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা এবং সাধারণ মানুষ জন। বিপদে পাশে দাঁড়ানোয় ভীষণ খুশি রনিত ও তার পরিবারের সবাই। রক্ত সঙ্কটের মুহুর্তে পাশে থাকতে পেরে খুবই খুশি স্বয়ং তপন। তপন বলেন, বিপদে মানুষের পাশে সবসময়ই থাকতে চাই। তবে আর্থিক ভাবে কোন সাহয্য করার ক্ষমতা নেই আমার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...