সোমবার দুপুরে এই পথদুর্ঘটনাটি ঘটে কালিয়াচকের মোজমপুরে। স্থানীয় বাসিন্দারা জামাইবাবু ও শ্যালককে আহত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত জামাইবাবুর নাম মুকলেসুর রহমান (৩৬) ও শ্যালক মাসিদুর শেখ (২২)।
তাদের বাড়ি কালিয়াচক থানার চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের সুবেদারটোলায়। মুকলেসুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে একটি অটো করে এদিন দুপুরে কালিয়াচকের আসছিলেন জামাইবাবু ও শ্যালক। মোজমপুরের কাছে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের ট্রলির পিছনে ধাক্কা মারে। তাতেই গুরুতর জখম হয় ওই জামাইবাবু ও শ্যালক।