বাড়ি বাড়ি ঘুরে বিকল্প পঠনপাঠন নিয়ে আলোচনা শিক্ষকদের, উলুবেড়িয়া




আজ বাড়মঙরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্তও সহশিক্ষ দৈপায়ান দুয়ারী বিদ্যালয়ের সমস্ত ছাত্র–ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে নতুন বছরে বিদ্যালয়ে ভর্তি হওয়া কচি কাঁচাদের সাথে সাক্ষাৎ করেন ও বাকি বই বিতরণ করেন।



এতে শিক্ষকদের কাছে পেয়ে ছাত্র-ছাত্রীরা ভীষণ আনন্দিত হয় ও অভিভাবকরাও সাধুবাদ জানান।
অভিভাবক দের সাথে ছাত্র-ছাত্রীদের আগামী দিনের পড়াশোনা বিষয়ে আলোচনা করলে তাঁরা উৎসাহী হয়ে জানান যদি আপনারা সপ্তায় একদিন করে হলেও কম কম বাচ্চাদের নিয়ে একটু পড়াশোনা দেখিয়ে দেন তাহলে আমাদের বাচ্ছাদের খুব উপকার হয়।




এই বিষয়টি মঙরাজপুর গ্রামের সম্মানীয় ব্যাক্তি ,যিনি বিদ্যালয়ের একজন অভিভাবক ও হাটগাছা ১নং অঞ্চলের প্রধান আসমা বেগম মহাশয়ার সাথে আলোচনা করলে সাধুবাদ জানান উৎসাহ দেন সবরকম সহযোগিতার ,



এলাকার সম্মানীয় ব্যাক্তি দেলোয়ার থানদার মহাশয় ,অভিভাবক জাকির থানদার ,অশোক সেন ,শেখ আনার আরো অনেক ব্যাক্তির সাথে আলোচনায় স্থির হয় মঙরাজপুর ও বাড়মঙরাজপুর এই দুই গ্রামের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে উভয় গ্রামে মত পাঁচটি জায়গায় 20-25 জন করে ছাত্র-ছাত্রীদের নিয়ে সপ্তাহে অন্তত একদিন করে বিদ্যালয়ের 3জন শিক্ষক প্রধান শিক্ষক শ্রী রাজদূত সামন্ত,সহ শিক্ষক দৈপায়ন দুয়ারী,সৌভিক ঘোষ ও তিনজন শিক্ষিকা কৃষ্ণা পাত্র ,চামেলি দে, যোগমায়া মন্ডল সম্মিলিত ভাবে covid প্রটোকল মেনে পাঠদান করবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...