" বিরাসা " পত্রিকার প্রকাশ অনুষ্ঠান হয়ে গেলো 26 জানুয়ারি বলুহাটি " ভূতনাথ ভবনে" । স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক সুজিত নস্কর । প্রধান অতিথি কবি আরণ্যক বসু পত্রিকার ( চতুর্থ বর্ষ / প্রথম সংখ্যা) উদ্বোধন করেন। বিশেষ অতিথি " শব্দের ঝংকার " পত্রিকার সম্পাদক সুনীল মুখোপাধ্যায়, শিক্ষক মোহনলাল চৌধুরী,কবি রবীন কুমার দাস, ফিল্ম পরিচালক দেবাশিস ব্যানার্জি, অভিনেত্রী মিতা নিয়োগী । অতিথিবৃন্দ দ্বীপ প্রজ্জলন করেন।
যে সকল কবিগন উপস্থিত ছিলেন শুভাশিস চট্টোপাধ্যায়, ঝুনু ভৌমিক, লোপামুদ্রা কুন্ডু, অন্তরা ঘোষ কর্মকার, অর্চিতা কর্মকার,শ্যামল কুমার মোশেল, রাঘব পোড়ে, রবীন চট্টোপাধ্যায়, চন্দ্রা মন্ডল, রাঘব পোড়ে, শুভ্রজিৎ সিংহরায়, রবীন চট্টোপাধ্যায় সুহানা পারভীন, পূজা নস্কর,প্রীতি চল,শম্পা নস্কর সাঁতরা, পর্ণা কোঙার, পাপড়ি হালদার,সুব্রত চক্রবর্তী,অনুপ কুমার সর্দার সহ বহু কবি। সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়। "ইতি জৈনিকা" ফিল্মে সাফল্যের জন্য পরিচালক দেবাশিস বন্দোপাধ্যায় ও অভিনেত্রী মিতা নিয়োগী কে বি রা সা র পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এছাড়া বি রা সা পরিচালিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রাপক দের সুদৃশ্য মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন অরফোসিস এডুকেশনের দুই কর্ণধার তাপস কুমার শর্মা ও দেবজ্যোতি দাস।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কৃষ্ণেন্দু সানা, শ্যামল কুমার মোশেল, সঞ্জিব মন্ডল, ডাঃ পলাশ হালদার, রীতা ঘোষ, কুনাল ভুঁইয়া, গৌতম চক্রবর্তী, রঘুনাথ খান,সুব্রত চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ও ঘোষণায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী কথামানবী।


