স্কুলে তালা ভেঙ্গে দু-লক্ষ টাকা চুরি । সিসি ক্যামেরা বন্ধ থাকায় উঠছে প্রশ্ন ?



সংবাদদাতা, লাউদোহা : 

শুক্রবার লাউদোহা-র গোগলা পঞ্চায়েতের নতুনডাঙ্গা হাই স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । স্কুল খোলার পর চুরির বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের । লকারে রাখা প্রায় 2 লক্ষ টাকা চুরি গেছে বলে কর্তৃপক্ষের দাবি । শুক্রবার স্কুল খোলার পর ক্লার্ক নিহার ঘোষ লক্ষ্য করেন তার নির্দিষ্ট রুমের দরজার তালা ভাঙ্গা । ভিতরে ঢুকে দেখেন লকার খোলা । বিষয়টি তিনি সহকর্মী ও শিক্ষকদের জানান । দেখা যায় লকারে রাখার নগদ দু'লক্ষ টাকা নেই । এরপরই নিহার বাবু অসুস্থ হয়ে পড়েন স্কুল চত্বরে । স্কুলের শিক্ষক তপন নায়েক, শিক্ষিকা উষা মন্ডল জানান নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া চলছে পড়ুয়াদের । শেষ তিন দিনের পড়ুয়াদের ভর্তির ফি বাবদ নগদ টাকা রাখা ছিল । লকার ভেঙ্গে সেই টাকায় নিয়ে গেছে দুষ্কৃতীরা বলে জানান তারা । খবর পেয়ে স্কুলে আসে লাউদোহা থানার পুলিশ । 



শুরু হয় তদন্ত । স্কুলের নিরাপত্তা নিয়ে সামনে এসেছে কয়েকটি প্রশ্ন । সূত্র মারফত জানা গেছে স্কুলে রাতে কোন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা নেই । স্কুলে পনেরো-কুড়ি টি সিসিক্যামেরা থাকলেও রাতের সেগুলি বন্ধ অবস্থায় থাকে । কেন সিসি ক্যামেরা গুলিকে চালু রাখা হয়না সে নিয়ে ও উঠছে প্রশ্ন । গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে লাউদোহা থানা সূত্রে খবর ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...