জাতীয় সড়ক অবরোধ করলো মহিলারা।

 দীর্ঘদিন ধরেই বেহাল বলরামপুর মুল শহরের উপর দিয়ে চলা ৩২ নং জাতীয় সড়ক।বহু খানাখন্দে ভর্তি।বেহাল রাস্তায় জমছে জল।আর রোদ উঠলেই উড়ছে সাদা ধুলো।সেই ধুলো থেকে নিস্তার পেতে জাতীয় সড়ক অবরোধ করলো মহিলারা।এদিন মহিলারা একত্রিত হয়ে কালিতলার মন্দির এর সামনে রাস্তা অবরোধ করেন।








তাদের দাবী অবিলম্বে রাস্তা নির্মান করতে হবে।তাদের দাবীতে অনড় থাকার পর জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে। পরে বলরামপুর থানার পুলিশ গিয়ে মহিলাদের সরিয়ে দেয়।পুলিশ লাঠিচার্জ করেও বলে স্থানীয় মানুষদের অভিযোগ। যদিও লাঠিচার্জ এর কথা পুলিশ মানতে চাইনি।ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বলরামপুরে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...