১৪৬ তম জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করলো শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটি



     ১৭ সেপ্টেম্বর,সামতাবেড়,বাগনান-

 অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৬ তম জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করলো শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটি।



দেউলটি স্টেশনে শরৎচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন কমিটির সম্পাদক শিক্ষক অমলেন্দু পাঁজা মহাশয়। এরপর দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্রের সামতাবেড়ের বাড়ী পর্যন্ত সমস্ত আবক্ষ মূর্তির উপর শ্রদ্ধা নিবেদন করা হয়। 



শরৎবাবুর বাড়িতে মাল্যদানের পাশাপাশি একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সারা বাংলা শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া মহাশয় এবং কমিটির সভাপতি শিক্ষক আশীষ কুমার বন্দোপাধ্যায়। 



উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য নিখিল বেরা, মিনতি সরকার,পম্পা সরকার,উত্তম পাড়ুই সহ অন্যান্যরা। এছাড়াও শরৎঅনুরাগী শিক্ষক আমীরুল ইসলাম, শ্রীমন্ত ধাড়া ও কবি মধুসূদন বাগ সহ নানা স্তরের মানুষজন। 



বিশ্বনাথবাবু  শরৎবাবুর তৎকালীন সময়ে তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে,"সবস্তরের মানুষেরই সংস্কৃতির এই অবক্ষয়ের যুগে আজকের দিনে প্রয়োজনীয় প্রতিবাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত,তবেই আমাদের ছাত্র যুব সমাজকে আজ সংকট থেকে রক্ষা করা সম্ভব"। 



আলোচনা ছাড়াও শরৎবাবুর উপর রচিত গান,বাঁশীর সুর ইত্যাদি পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শরৎ-সংস্কৃতির সুরে মুখরিত হয়।কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠান এলাকাবাসীর মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...