মানবতার ত্রাণ বিতরণ,



ইন্ডিয়ান ওভারসীজ ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, কল-II (IOBOA. KOL-II) -এর উদ্যোগে দক্ষিণ২৪ পরগনা জেলার নামখানা ঈশ্বরীপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলিতে লঞ্চ নিয়ে গতকাল (২৪ জুন) ইয়াসে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল :



 চাল, ডাল, আলু, সর্ষে তেল লবন, মুড়ি, সোয়াবিন, সাবান, বিস্কুট, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি। খাদ্যদ্রব্যের এই প্যাকেট বিতরণের সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ডি জি এস শ্রীসন্দীপ দাস, রিজিওন্যাল অফিস কলকাতা-II এর শাখা- সম্পাদক শ্রী আসিফ উল হক, এস সি এস টি এসোসিয়েশনের ডি জি এস শ্রী বিপুল ঘোষ প্রমুখ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, আমফান-ইয়াস পরবর্তী সময়ে ব্যাংকের অফিসার- সংগঠনের আর্ত মানবের সেবায় দুঃস্থ জনগণের মাঝে এই ত্রাণ বিতরণ এক অনন্য নজির সৃষ্টি করল।



 মানবতার জয় হোক।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...