আদিবাসী মহিলাদের সাথে নৃত্যে মাতলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি




মালদা

 নির্বাচনী প্রচারে এসে আদিবাসী মহিলাদের সাথে নৃত্যে মাতলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।এইদিন মালতিপুর বিধানসভায় বিজেপি প্রার্থী মৌসুমী দাসের নেতৃত্বে নির্বাচনী প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মালদহের ইংলিশ বাজারের রোড শো সমাপ্তি করে হেলিকপ্টারে করে মালতি পুর ফুটবল ময়দানে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে উৎসাহী জনতাদের কাছে গিয়ে নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি হাত নাড়িয়ে প্রার্থীদের কে নিয়ে ভোট প্রার্থনা করতেও দেখা যায় স্মৃতি ইরানি কে। স্মৃতি ইরানি কে কাছে পেয়ে উৎসাহিত জনতা পুষ্পবৃষ্টি ছোড়েন। এরপরেই পৌঁছে যান কান্ডারণ এলাকায়। সেখান থেকে তার রোড শো করার কথা থাকলেও সময়ের অভাবে তা বাতিল হয়ে হয়। সেখান থেকে কর্মীদের উদ্দেশ্যে দু এক কথা বক্তব্য রাখেন তিনি। 



এরপরে বক্তব্য শেষে আদিবাসী মহিলাদের সাথে আদিবাসী নৃত্যে শামিল হন। তারপর সেখান থেকে তিনি মালতিপুর ফুটবল ময়দানে এসে হেলিকপ্টার করে হেমতাবাদ এর উদ্দেশ্যে উড়ে যান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...