দিপাবলী উৎসব আসলে আলোর উৎসব ।সমস্ত অন্ধকার মুছে আলোয় ফেরার উৎসব । অন্ধকারে আলো জ্বালাতে এগিয়ে এলো
শ্যামপুরের, মরশাল জুনিয়র স্পোর্টিং ক্লাব ।যখন বঙ্গ জুড়ে চলছে রক্তের হাহাকার তখন ক্লাব সদস্যেরা ঠিক করেন,এবার দিপাবলীতে প্রধান উৎসব হবে রক্তদান ।
করোনা আবহে এই মহান উদ্যোগে সামিল হয়ে রক্ত দান করলেন পঞ্চাশ জনেরও বেশি মানুষ । যার অর্ধেকেরও বেশি ছিলেন মহিলা ।মহিলা রক্তদাত্রীরা জানান, সমাজের সর্বস্তরে মহিলারা এগিয়ে চলেছেন, আমরাও অনুপ্রাণিত, পিছিয়ে থাকব কেন?
আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন এমন দু'জন মানুষ, যাঁরা নতুন আলোর দিশা দেখালেন শ্যামপুরে ।
পাঁচ দিন আগে পরম প্রিয় মা'কে হারিয়েছেন ।সদ্য মাতৃহারা দুই ভাই, কানুচরন যাশু ও অমিয় যাশু মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান করে নজির গড়লেন ।
মরশাল প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন, শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সচিব গৌরমোহন দাস,বিশিষ্ট শিক্ষক ও কবি প্রভাত মণ্ডল সহ অনেক সমাজসেবী ব্যাক্তিত্ব ।



