মহঃ নুর হোসেন জমাদার,
প্রতিবেদক, এবি বঙ্গনিউস,
উত্তর 24 পরগনা জেলার মিনাখাঁ থানার অন্তর্গত চুটকীয়া রাধানগর গ্রাম ত্রাণ পৌঁছে দিলো "মানবতার হাত" নামক এক মানবিক সংগঠন | দীর্ঘদিন ধোরে চলা লকডাউন এবং আমফান ঘূর্ণি ঝড়ের এর
প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ |
এমনিতে উপার্জন বন্ধ, তার ওপরে ঝড়ের তাণ্ডবে নিজেদের ঘরবাড়ি হারিয়েছে এই এলাকার বহু মানুষ | এমনকি এই এলাকার অনেক পরিবার দু'বেলা , দু'মুঠো খাদ্য ও জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে |
এমন পরিস্থিতিকে মোকাবিলা করতে এগিয়ে আসে এলাকার প্রসিদ্ধতম চুটকীয়া জমিদার বাড়ির যুবকেরা | তারা
"মানবতার হাত" নামক এক মানবিক সংগঠনের সহযোগিতায় দুর্দশাগ্রস্ত
স্থানীয়দের মধ্যে বিতরন করে ত্রাণ সামগ্রীক | ত্রাণ বিতরণ কারীদের মধ্যে শাকিল আহমেদ জমাদার জানায়, "আমাদের এলাকার মানুষের অবস্থা খুবই শোচনীয় প্রধানত "মানবতার হাত" এর সহযোগিতায় আমরা এই ত্রাণ সামগ্রীক বিতরণের আয়োজন করতে পেরেছি | এই কঠিন সময় আমাদের পাশে থাকার জন্য "মানবতার হাত" এর প্রতি আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই |"

