জাতীয় কংগ্রেসের মানবাধিকার উলুবেড়িয়া পূর্ব শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসে র সামনে,
চীনের আগ্রাসন নীতির বিরুদ্ধে এবং ভারতীয় বিদেশ নীতির প্রতিবাদে,এবং লাদাখে ভারতীয় সেনার উপর আক্রমণ এবং শহীদ স্মরণ ও সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফানের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্য ও পরিযায়ী শ্রমিকদের খাদ্যের কুপন সহ একাধিক বিষয়ে এই সভায় আলোচনা হয়,
এছাড়াও করোনা ভাইরাসের মোকাবিলা য় কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করা হয়,
এই পথ সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা কৃষাণ কংগ্রেসের চেয়ারম্যান নিলাদ্রী চক্রবর্তী,প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অধ্যাপক রিভিউ সান্যাল,পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস মানবাধিকার শাখার রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মেজর,এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের কংগ্রেসের মানবাধিকার শাখার সভাপতি সফিকুল ইসলাম,
উল্লেখ্য প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে স্বাস্থ্য বিধান মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন,

