নিজস্ব প্রতিবেদক,,
উলুবেড়িয়া মহাকুমা শাসকের কাছে দ্বিতীয় দফায় ডেপুটেশন-----
'আমপান' ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান, পরিযায়ী শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষা ও ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং শাসকদলের সরকারি অনুদানের স্বজন পোষণের প্রতিবাদে-- ১৫ই জুন দুপুর ১টায়, উলুবেড়িয়া মহাকুমা শাসকের কাছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির পক্ষ থেকে দ্বিতীয় দফায় ডেপুটেশন দেওয়া হয় ।
এই ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য, নিখিল বেরা ও জয়ন্ত খাটুয়া। উপস্থিত প্রতিনিধিরা কিভাবে প্রকৃত প্রাপ্যকারীরা সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছে তা আলোচনা করেন এবং বঞ্চিতদের কিছু তালিকা তুলে ধরেন।
মহকুমা শাসক বিষয়টি মনোযোগ সহকারে শোনেন ও এবিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন । এরপর প্রতিনিধি দল উলুবেড়িয়া ১ ব্লকের আধিকারিকের সঙ্গে দেখা করেন এবং একই অভিযোগগুলি ব্লক আধিকারিকের কাছেও তুলে ধরেন।
