সৌগত মন্ডল
রামপুরহাট-বীরভূম
এদিন সকাল থেকেই পরিযায়ী শ্রমিকদের লম্বা লাইন দেখা যায় বসোয়া হাসপাতালে, মূলত এই লাইন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য। গতকাল রাত্রে তারা রামপুরহাট ২ নং ব্লকের কিষান মান্ডিতে ছিলেন তার আগে, লাভপুর থানায় আটকে ছিল । কালকে লাভপুর থানার পুলিশ, মাড়গ্রাম থানার পুলিশ আধিকারিক হস্তান্তর করে। তারা সকলেই পেটের তাগিদে,শ্রমিকের কাজে বাইরে গেছিলেন কেউ কেউ ব্যাঙ্গালোর , উড়িষ্যা, কেউ ডুবাই। তারা জানাই, "রাজ্য সরকার কোনো রকম সাহায্য করেনি, আমরা নিজে গাড়ি ভাড়া করে এসছি, এমনকি কিছু খেতেও দেয়নি"।
