অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিলি ,


অলোক আচার্য ব্যারাকপুর,


লকডাউন :সমাজসেবক সন্দীপ মিত্রের ঐকান্তিক উদ্যোগে অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিলি
অলোক আচার্য ব্যারাকপুর:করোনা মোকাবিলায় বিশ্বব্যাপী লকডাউন।




 ঘরবন্দি দিন আনা দিন খাওয়া পরিবারগুলি। রোজগার বন্ধ দিনমজুরি সহ বিভিন্ন অসহায় মানুষদের। 

খড়দহ ব্লক ২ বিধানসভার বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীন বিশিষ্ট সমাজসেবক সন্দীপ মিত্রের ঐকান্তিক উদ্যোগে লকডাউনে তাপস সরণী,অভিযাত্রী ও বন্ধুমহল ক্লাব সংলগ্ন এলাকায় ১২৫ টি  অসহায় নিরন্ন পরিবারের  মানুষদের ও শিশুদের প্রোটিনযুক্ত খাদ্যসামগ্রী বন্টন করা হয় যথাক্রমে ২৯শে মার্চ,১৯ত্রপ্রিল ও ৪জুন। 

সামগ্রীতে ছিল চাল,ডাল,আলু,পেঁয়াজ,বিস্কুট,সয়াবিন,ডিম,লবন,সাবান। এই প্রতিকূল সংকটময় পরিস্হিতিতে এলাকার ৮০টি শিশুদের মুখে হাঁসি ফোটাতে কিছু প্রোটিনযুক্ত খাবার লেবু,কলা,কেক,বিস্কুট,ম্যাগী,চিপস এবং লজেন্স তুলে দেওয়া হয় ২৭ মে। 




সমাজকর্মী সন্দীপ মিত্র জানান করোনা মোকাবিলায় লকডাউনে চরম সংকটময় দুর্যোগে সহায় সম্বলহীন পরিবার ও সর্বধর্ম সম্প্রদায় মানুষদের পাশে দাড়িয়ে সাধ্যমতো খাদ্যসামগ্রী বিলি করলাম নিজ উদ্যোগে। পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্হ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে প্রত্যেকে মুখে  মাস্ক ও হাতে গ্লাভস পরে এই সামগ্রী প্রদান করা হয়। 

এলাকাবাসীদের সর্তকতা বিধি মেনে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়। ঘরে থাকুন সুস্হ থাকুন এবং সাবান জল বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দেওয়া হয়। বেশি করে পাতিলেবু জল সেবন করবেন নির্দেশিকা দেওয়া হয় বাড়ি বাড়ি।

 শরীর অসুস্হ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবনের পরামর্শও দেওয়া হয়।

 এইসব স্বাস্হ্যবিধি মেনে চলতে বলা হয়। অসহায় পরিবারগুলি খাদ্যসামগ্রী হাতে পেয়ে বেজায় খুশি।সন্দীপ মিত্রের সামাজিক সেবায় পরিবারগুলি আনন্দিত।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...