গতকাল 29শে মে শুক্রবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের দু নং বি.ডি.ও অফিসে এক প্রশাসনিক বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি,2নং বি.ডি.ও নিশিত মাহাতো,2নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শম্ভু দাস প্রমুখ।বৈঠকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বি.ডি.ও এবং বিধায়কের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
অন্য প্রদেশে আটকে পড়া পরিয়াযী শ্রমিকরা যারা উলুবেড়িয়া বা পশ্চিমবঙ্গে ফিরে আসছেন তাঁদেরও যেন অসুবিধা না হয় এবং সঙ্গে সঙ্গে যারা এখানে আছেন সে ব্যাপারেও লক্ষ্য রাখার ব্যাপারে আলোচনা হয়।পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াসের সঙ্গে ফোনে কথা বলেন।