অভুক্ত ও ভবঘুরেদের ভোজনের আয়োজন করে এদল তরুণী ।

    



 সৌগত মন্ডল (রামপুরহাট-বীরভূম )  :  


নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে এবার অভুক্ত ও ভবঘুরেদের মুখে আহার তুলে দিতে এগিয়ে এলেন এলাকার ছাত্রীরা  । 

নিজেদের হাতে পরিবেশন করে খাওয়ালেন ভবঘুরে ও অভুক্তদের । ঘটনাটি বীরভূমের রামপুরহাটে । লকডাউনের কারণে বীরভূমের রামপুরহাট রেলষ্টেশন চত্বরে আশ্রয় নেওয়া ভবঘুরে ও পথিকদের খাদ্য সঙ্কট ছিল । 




রামপুরহাট মহকুমা পুলিশ অধিকারীকের সঙ্গে এলাকার সাংবাদিকেরা তাদের তিনবেলা খাওয়ার ব্যবস্থা করেন । সেই খাবারে সহযোগীতা করতে এগিয়ে এলেন এলাকার সাত জন ছাত্রী । 

এদিন প্রায় আড়াইশ জন ভবঘুরে ও পথিকদের ভাত , ডাল , সবজি , ও ডিমেরকারী পেট পুরে খাওয়ালেন তারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...