অরিত্র ঘোষ, বোলপুর
করোনার মত ভাইরাস কে প্রতিরোধ করতে সরকারি আদেশ অনুযায়ী ,সারা দেশব্যাপীর ন্যায় লকডাউন হয়ে গেছে সমগ্র বোলপুর শহর ও তার আশপাশ এলাকা, দোকান পাট সব কিছু বন্ধ। এহেন সংকটময় পরিস্থিতি তে এগিয়ে এলো তথাকথিত যারা গণমাধ্যম এর সঙ্গে যুক্ত সেই সাংবাদিক বন্ধুরা।
পেশার পাশাপাশি যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে তা দেখাল বোলপুরের সাংবাদিকরা। লকডাউনে অনেকেই সংকটে। যদিও, সকলকে সচেতন হতেই হবে বৃহৎ স্বার্থে। কিন্তু, অসহায় মানুষ গুলো পাশে দাঁড়িয়ে তাদের মুখে খারার তুলে দেওয়া হল। বোলপুর বাসস্ট্যান্ড, রেল স্টেশন, হাসপাতালে যারা রয়েছে, তাদের কাছে পৌঁছে দেওয়া হল খাবার।
সেই সঙ্গে সচেতন করা হলো সেই সমস্ত মানুষকে যারা স্টেশন, বাস স্ট্যান্ড এর মত জায়গায় রাত্রি যাপন করে।
