বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,১৬মার্চ;
গ্রাম পঞ্চায়েতের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ২/১ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের।
পঞ্চায়েতের বেশ কয়েকটি আলমারি ভেঙে কিছু নথিপত্রসহ টাকা চুরি হয়েছে বলে দাবি পঞ্চায়েত আধিকারিকদের। ঘটনাটি নজরে আসতেই গঙ্গারামপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
২/১ বেলবাড়ী গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, রবিবার গভীর রাতে গ্রাম পঞ্চায়েতে ঢুকে দরজা ভেঙে ঘরে ঢুকে বেশ কয়েকটি আলমারি ভেঙে কিছু নথিপত্র ও টাকা চুরি করে বেশ কয়েকজন। সিসিটিভি ক্যামেরা লাগানো দেখতে পেয়ে সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিক্স ই খুলে নিয়ে যায় তারা বলে দাবি গ্রাম পঞ্চায়েতের প্রধানের।
সোমবার সকালে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে ঢুকলে দরজা ভাঙা, পঞ্চায়েতের মোট ৫-৬টি আলমারি ভাঙ্গা অবস্থায় দেখে পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকদের বিষয়টি জানালে প্রথম অবস্থায় কিছু নথিপত্র ,টাকা, সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক চুরি হয়েছে দেখতে পায়।পরে বিষয়টি গঙ্গারামপুর থানার জানানো হলে পুলিশ আসে ঘটনার স্থল পরিদর্শন করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এবিষয়ে ২/১ বেলবারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝনা কর্মকার দেব বর্মন জানিয়েছেন,আজ সকালে পঞ্চায়েত আসে জানতে পারি চুরি হয়েছে।সিসিটিভি নজর দারির সত্ত্বেও চুরি করে যাবার সময় সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ই নিয়ে যাই ।এখনও পযন্ত কিছু কাগজ পত্র ও কিছু টাকা চুরি হয়েছে।আমরা ঘটনাটি জানার পরেই গঙ্গারামপুর থানার খবর দিয়েছি।
এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক সৌরভ সাহা জানিয়েছেন,পঞ্চায়েতে এসেই আমরা চুরির ঘটনাটি জানতে পারি।
গ্রাম পঞ্চায়েতে চুরি বিষয় টি ছড়াতেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ এসে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
