অরিত্র ঘোষ, শান্তিনিকেতন
জেলা জুড়ে লকডাউন, বন্ধ হোটেল থেকে রেস্টুরেন্ট, খাবার দোকান সমস্ত কিছুই।
মানুষের সঙ্গে সঙ্গে অসহায় যেন রাস্তার কুকুর গুলোও। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর- এমন মন্ত্র কে সঙ্গী করেই রাস্তার কুকুর দের পাশে দাঁড়িয়েছেন, শান্তিনিকেতন ফাস্ট গেট এর এক খাবারের দোকানের কর্মচারী, নাম সমীর কোনায়।
প্রতিদিনের ন্যায় দুপুরবেলায় তিনি তার দোকানের আশেপাশে যে সমস্ত কুকুর ঘোরা ফেরা করছে সকলকেই প্রায় ধরে নিয়ে এসে খাবার খাওয়াচ্ছে।
কি আছে জানেন সেই খাবারে? একটা বালতির মধ্যে ভাত, ডাল ও তরকারি মাখিয়ে হাতা দিয়ে সবার মুখের সামনে ঢেলে দিচ্ছেন খাবার।
এভাবেই তিনি এই সংকট এর মধ্যেও পথ কুকুরদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন- "আমাদের দোকান যখন খোলা ছিল তখন ওরা দোকান থেকে সারাদিন কিছু না কিছু খাবার পেয়ে যেত, কিন্তু এখন তো দোকান বন্ধ রেখেছি, তাই ওদের খাবারের কথা চিন্তা করে আমি প্রত্যেকদিন দুপুরে আমার খাবারের সঙ্গে ওদের খাবার ও রান্না করছি, যাতে ওরা এই লকডাউন এর কয়েকটা দিন এদিকে ওদিকে ঘুরে না বেরিয়ে, অভ্যাস মতো আমার দোকানের সামনেই খাবার পায়।"
তার এই কর্মকান্ড কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।



