হাওড়ার বাগনানে উরুষ পাক ঘিরে তৎপরতা তুঙ্গে,,,,,,,,




হাওড়া জেলার বাগনান থানার ছোট রেল গেট নিকটে বাগনান এন ডি ব্লক, গেট এ মওলাআলী দিয়ে প্রবেশ করে হোসেনীয়া ময়দানে, দরবার এ কাদেরীয়া এ চিশ্তিয়া শরীফে,সৈয়েদেনা হজরত সৈয়দ খাজা গরীব এ নাওয়াজ মঈনুদ্দিন চিস্তি আল হোসেনী আল হাসানী রাঃআঃ স্মরণে আটশত আট তম বার্ষিক উরুষ পাক অনুষ্ঠিত হবে চার মার্চ বুধবার সকাল আট্টা থেকে দুপুরের মধ্যে।



 বিশ্ব শুন্নি মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান দরবার এ কাদেরীয়া এ চিশ্তিয়া শরীফের আয়োজনে।




 খাজা বাবার উরুষ পাকে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও হাদীছ শরীফ থেকে আলোচনা করা হবে,হিন্দেল ওলী হজরত খাজা ম ঈনুদ্দিন চিস্তি হাসান সাঞ্জেরীর আত্ম জীবনী থেকে আলোচনা, পীর ফকির দরবেশ ওলী আউলিয়ার অলৌকিক ক্ষমতা ঘটনা নিয়ে আলোচনা করা হবে। উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত শিষ্য মেহমান মুরিদান ও দর্শনার্থীরা সহ আলেম ওলামায়ে কেরাম। 




উপস্থিত সকলকে তাবারুক শিন্নি দেওয়া হবে বলে জানা যায়। ইজ্জতের সাথে মহিলা ও পুরুষদের আলাদা আলাদা ভাবে বসার ব্যবস্থা রয়েছে। 




বিশ্বের সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি মঙ্গল সুস্থতা কামনা করে মোনাজাত করবেন দরবারের প্রতিষ্ঠাতা সারা বিশ্বের পীর আওলাদ এ আলী নিশবৎ এ খাজা সৈয়েদেনা হজরত সৈয়দ হুজুর সাহেব চিশ্তি আল হোসেনী আল হাসানী সাহেব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...