বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর,২০ মার্চ;
কোরোনা ইস্যুতে জেলা প্রশাসন সজাক থেকে যে কোনো ধরনের পরিষেবা পৌঁছে দিতে হাসপাতাল, বিভিন্ন বেসরকারি নার্সিং হোম ও পুরপ্রধানের মাধ্যমে তৈরি হওয়া মাতৃসদন গুলির পরিকাঠামো খতিয়ে দেখলেন।
শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল, কালদীঘি,হাসপাতাল মোড়, সুভাষপল্লির বেসরকারি নার্সিং হোম গুলির পরিদর্শনের পাশাপাশি সাহাপাড়ার মাতৃসদন পরিদর্শন করেন জেলা শাসক,অতিরিক্ত জেলা শাসক,পুলিশ সুপার,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক,চেয়ারম্যান সহ একাধিক আধিকারিকেরা।
বিভিন্ন জায়গার পাশাপাশি কোরোনা আতঙ্ক কাপছে প্রায় সমগ্র জেলা।জেলা প্রশাসনের তরফে আগাম সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের আধিকারিকেরা এদিন দুপুরে কালদিঘী পুনর্ভবা নার্সিংহোমের পরিকাঠামো খতিয়ে দেখেন আধিকারিকেরা।
সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন সাস্থ্য দপ্তরের পরিকাঠামো গুলি খতিয়ে দেখেন।কোরোনা মোকাবেলায় তারা আগাম সতর্ক হচ্ছে বলে খবর।
এরপরেই কালদিঘি জীবন জ্যোতি নার্সিংহোম পরিদর্শন করে পরিকাঠামো খতিয়ে দেখে কালদীঘি,হাসপাতাল মোড়, সুভাষপল্লির বেসরকারি নার্সিং হোম গুলির
পরিদর্শনের পাশাপাশি সাহাপাড়ার মাতৃসদন পরিদর্শন করেন জেলা শাসক নিখিল নির্মল,অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ,জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার,সহ একাধিক আধিকারিকেরা।
জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন,বিভিন্ন সাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামো দিকটি দেখার জন্য আসা হয়েছিল।দেখে গেলাম ভালো কাঠামো রয়েছে।আমরা সব দিক থেকে প্রস্তুত রয়েছি।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন,কোরোনা নিয়ে জেলাতে কোনো আক্রান্তের খবর নেই।
আমরা স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত ধরনের ব্যবস্থা করেছি।মানুষজন যেন পরিষেবা পাই তার সমস্ত পরিষেবা ব্যবস্থা করে রাখা আছে।

