উলুবেড়িয়া, হাওড়া,,
হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত বালিচাতুরী জিপির চাঁদপুর গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম পেটে টিউমার নিয়ে গত দুদিন আগে আলমপুর গ্রীন ভিউ ক্লিনিক নারসিংহোমে ভর্তি হয় আজ সকাল বেলা ডাক্তার বাবুরা যখন রুগির বাড়ির লোক কে বলে দুবোতল রক্ত লাগবে তা না হলে অপারেশন করা সম্ভব নয়।
তখন বাড়ির লোক হন্য হয়ে খোঁজ নিতে থাকে কোথাও না পেয়ে শেষে বাড়িতে এসে এলাকার এক সিভিক আব্দুল হালিম মোল্লাকে ব্যাপার টি বলে তখন হালিম শ্যামপুর থানার অন্তর্গত সমস্ত সিভিক ও হোমগাড দের সংগে বিশয় টি শেয়ার করে।
তাঁর পর বার গড়চুমুক গ্রামের বাসিন্দা হোমগাডে কর্মরত সেখ রাকিব হোসেন হালিমের সংগে যোগাযোগ করে রক্ত দিয়ে সহযোগিতা করে।
এছাড়াও চাঁদপুর গ্রামের সেখ রুহুল আমিনও রক্ত দান করে।



